মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা, ১৩ অক্টোবর —রাজধানীর নিলক্ষেতে গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে চলে রাত ৩টা পর্যন্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে দোকান বসানো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। পরে লাঠি–সোটা ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সাংবাদিকসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ডাকসু ভিপি সাদেক কায়েম। তিনি দুই পক্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাঁর হস্তক্ষেপে উত্তেজনা ধীরে ধীরে কমে আসে এবং শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দুই পক্ষের শিক্ষার্থীরাই নিজ নিজ অবস্থানে ফিরে যায়

