5169
Loading ...

নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

আবদুল বাসেদ, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশা চালক হোসেন আহমেদ ওরফে হেঞ্জু মিয়া (৪০) হত্যাকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো রহস্য উদঘাটন করতে পারেনি। নৃশংস এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গত সোমবার (৯ মার্চ) রাতে নিহতের স্ত্রী রুমা আক্তার বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে একই দিন বিকেল সোয়া ৩টার দিকে স্থানীয়রা উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে বস্তাবন্দী অবস্থায় গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন।

নিহত হেঞ্জু জেলা সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খলিশালটা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। পেশায় তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক এবং বেগমগঞ্জের চৌমুহনী কলেজ রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেঞ্জু গত ৩ মার্চ বিকেলে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন এবং নিখোঁজ হন। নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয়রা খালে একটি সন্দেহজনক বস্তা দেখতে পান এবং পুলিশকে জানালে সেখানে গলাকাটা মরদেহ পাওয়া যায়। মৃতদেহের হাত-পা প্লাস্টিক দিয়ে শক্তভাবে বাঁধা ছিল। পুলিশের ধারণা, ২-৩ দিন আগে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ খালে ফেলা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সামছুজ্জামান জানিয়েছেন, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তৎপর। মরদেহ উদ্ধার হলে রাতেই নিহতের স্ত্রী অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এরপর মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *