5169
Loading ...

বেলাবোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসিকে জরিমানা

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মা মেডিকেল হল-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দোকানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে বিসমিল্লাহ ফার্মেসি-তে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ জানান, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *