মো. রাসেল হোসেন, সাভার উপজেলা প্রতিনিধি: ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অবস্থিত ওয়েনস্টান বিদ্যুৎ প্রকল্পের অনিয়মিত সেবায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা।
জানা যায়, ২০২০ সালে স্থাপিত এই বিদ্যুৎ প্রকল্পে প্রতি মিটারে প্রায় ৭০ টাকা সার্ভিস চার্জ নেওয়া হলেও বেশ কিছুদিন ধরে রাতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, রাতে বিদ্যুৎ না থাকার বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কখনো ব্যাটারি নষ্ট, আবার কখনো জেনারেটর বিকল থাকার অজুহাত দেওয়া হয়। এতে ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে দ্রুত সমাধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

