5169
Loading ...

রাজারহাট ইসলামিয়া মডেল মাদ্রাসায় ‘সুপ্ত প্রতিভার সন্ধানে’ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

সাইয়্যিদুজ্জামান সাদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট ইসলামিয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘সুপ্ত প্রতিভার সন্ধানে’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— এ্যাডভোকেট শফিকুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রাজারহাট উপজেলা শাখা; মাওলানা কফিল উদ্দিন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজারহাট উপজেলা শাখা; রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি, রাজারহাট; আল মিজান মাহিন, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা; সাইয়াদুর রহমান শাওন, সভাপতি, আল হেরা ফাউন্ডেশন এবং মাহিন ইসলাম, সমন্বয়ক, রাজারহাট উপজেলা।

দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও মেধার স্বাক্ষর রাখে। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে দক্ষ ও মানবিক নাগরিক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *