5169
Loading ...

তাড়াইলে জ্বালানি তেলের হঠাৎ সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ): মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাবে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় হঠাৎ করে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকরা।

গত দুই দিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ায় অনেক দোকানেই বিক্রি বন্ধ রাখা হয়েছে। ফলে চালকরা এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন, এবং কোথাও সামান্য তেল থাকলেও তা পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশায় কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করেছেন। এছাড়া উপজেলায় কোনো সরকার অনুমোদিত জ্বালানি পাম্প না থাকায় খুচরা বিক্রেতারা বেশি দামে তেল বিক্রি করছেন।

মোটরসাইকেল চালকরা জানিয়েছেন, রমজান মাসে এইভাবে এক দোকান থেকে অন্য দোকানে ঘোরাঘুরি করা খুবই কষ্টকর। স্থানীয় সচেতন মহল প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে, না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *