5169
Loading ...

ফখরুল ইসলাম এমপি’র মমতাময়ী মায়ের মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি -নোয়াখালী-৫ (কোম্পানীঞ্জ-কবিরহাট) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ফখরুল ইসলাম এমপি’র মমতাময়ী মা রেজিয়া বেগম (৮৬) চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে মৃত্যুবরণ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এক শোকবার্তায়, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *