5169
Loading ...

রিমপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মনিরুল ইসলাম মনিরকে দেখতে চায় সর্বস্তরের জনগণ

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম মনিরকে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। এলাকাবাসীর মতে, সম্প্রীতিমূলক পরিবেশ বজায় রাখা, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং তরুণ নেতৃত্বকে এগিয়ে নিতে তিনি উপযুক্ত প্রার্থী।

স্থানীয়দের দাবি, মাদকবিরোধী কঠোর অবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে তার সুস্পষ্ট অবস্থান রয়েছে। ভিন্নমতের রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা এবং সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত নেতৃত্বের কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন। অনেকের ভাষ্য, তার সক্রিয় উপস্থিতিতে এলাকায় অন্যায় কর্মকাণ্ড কমে এসেছে এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ রয়েছে।

মনিরুল ইসলাম মনির নরসিংদী জেলা বিএনপি-র সদস্য এবং করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি তিনি উচ্চশিক্ষিত প্রার্থী হিসেবেও পরিচিত বলে সমর্থকরা উল্লেখ করেন। এলাকাবাসীর প্রত্যাশা, তার নেতৃত্বে রিমপুর ইউনিয়ন একটি উন্নত, সুশাসিত ও মাদকমুক্ত ইউনিয়নে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *