5169
Loading ...

জুনিয়র বৃত্তি ও এসএসসিতে সাফল্যে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক শ্রেষ্ঠত্ব

দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছর অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হয়। বছরের শুরু থেকেই পরিকল্পিত প্রস্তুতি, নিয়মিত পাঠদান ও অতিরিক্ত ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের তৈরি করায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, আগামী বছরগুলোতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উপজেলা ও জেলা পর্যায়ে আরও ভালো ফল অর্জিত হবে।

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষা–২০২৬ এর ফলাফলে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ৪ জন এবং সাধারণ গ্রেডে ৯ জনসহ মোট ১৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। বেলাবো উপজেলায় সর্বমোট ৬০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটি আবারও তার সাফল্যের ধারাবাহিকতা প্রমাণ করেছে।

এছাড়া ২০২৫ সালের এসএসসি ফলাফলেও বিদ্যালয়টি উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। ৪১ জন শিক্ষার্থী এ-প্লাসসহ শতভাগ পাস করে প্রতিষ্ঠানটি উপজেলায় টানা নবমবারের মতো প্রথম স্থান অধিকার করেছে। জেলা পর্যায়েও বিদ্যালয়ের এ সুনাম অক্ষুণ্ণ রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। সহকারী শিক্ষক জসীম উদ্দিন জানান, পরিকল্পিত পাঠদান ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে এবং আগামী বছরগুলোতে আরও ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *