কাশেম বিন আবু জুবায়ের, নোয়াখালী বেগমগঞ্জ প্রতিনিধি: আসন্ন চৌমুহনী পৌরসভা নির্বাচন সামনে রেখে গনিপুর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজের পরিচিত মুখ মোঃ পারভেজ। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি ইতোমধ্যে তরুণ প্রজন্মের আস্থা অর্জন করেছেন।
একান্ত সাক্ষাৎকারে মোঃ পারভেজ বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে গনিপুর ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”
তিনি আরও বলেন, “তরুণদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে আমার অগ্রাধিকার।”
স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ পারভেজ দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। সামাজিক কর্মকাণ্ড, মসজিদ-মাদরাসা উন্নয়ন এবং বিভিন্ন মানবিক কাজে তার সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
মোঃ পারভেজ আশাবাদ ব্যক্ত করে বলেন, “এলাকার মানুষ যদি আমাকে সুযোগ দেন, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো এবং গনিপুর ৫নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ডে পরিণত করবো।”
আসন্ন চৌমুহনী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় রাজনৈতিক ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

