5169
Loading ...

কালাইয়ে অবৈধ মাটিকাটায় মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

মো. রাসেল কাজী, জয়পুরহাট:

জয়পুরহাটের কালাই উপজেলায় অবৈধভাবে পুকুর থেকে মাটি কেটে বিক্রির দায়ে মোবাইল কোর্ট এক ঠিকাদারকে জরিমানা করেছে।

আজ (৫ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৫টায় কালাই থানার সঙ্গীয় ফোর্সের সঙ্গে উদয়পুর ইউনিয়নের গংগাদাসপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে একটি পুকুরে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়ায় ঠিকাদার মোঃ বাদশা বুলবুল (৪০), পিতা: মৃত মোঃ আজিজার রহমান, সাং-চককানু, শিবগঞ্জ, বগুড়া উপজেলা, ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *