কাশেম বিন আবু জুবায়ের, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: বেগমগঞ্জের জমিদার হাট বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জিলাপি প্রস্তুত করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।
অভিযানে দেখা যায়, বাজারের একটি মিষ্টির দোকানে অপরিষ্কার পরিবেশে ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জিলাপি তৈরি করা হচ্ছিল। এ সময় খাদ্যদ্রব্য খোলা অবস্থায় রাখা, অপরিচ্ছন্ন সরঞ্জাম ব্যবহার এবং নোংরা পরিবেশে প্রস্তুত প্রক্রিয়া চলতে থাকায় সংশ্লিষ্ট দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হয়।

ইউএনও কাউসার রহমান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তিনি সকল ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রির আহ্বান জানান।
স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা

