5169
Loading ...

জাবিপ্রবিতে বহ্নিশিখার উদ্যোগে নারী শিক্ষার্থীদের সম্প্রীতির ইফতার

মো: ইকরাম মাহমুদ প্রধান, জাবিপ্রবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের শিক্ষা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইফতারের পূর্ব মুহূর্তে পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েস এর অঙ্গসংগঠন বহ্নিশিখা জাবিপ্রবি শাখার উদ্যোগে ‘ইফতার মাহফিল ২০২৬’ আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা অংশ নেন।

বহ্নিশিখা জাবিপ্রবি শাখার আহ্বায়ক মানতাশা নুসরাত জামান প্রকৃতির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাঈরা ফিদ্দা বিনতে সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিবা হক মিলা ও জাবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্য দেওয়ান নূরে সানজিদা’সহ অন্যান্য নারী শিক্ষার্থীরা ৷

আয়োজকরা জানান, রমজানের আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষাকে ধারণ করে নারী শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ‘বহ্নিশিখা’ মূলত গ্রীণ ভয়েস এর একটি অঙ্গসংগঠন ৷ যা নারী ও শিশুর অধিকার, আত্মরক্ষা এবং ক্ষমতায়ন নিয়ে কাজ করছে। “জাগো নারী, জাগো বহ্নিশিখা” স্লোগানে সংগঠনটি নারীদের আত্মনির্ভরশীলতা, মানসিক শক্তি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *