5169
Loading ...

গুলিস্তানে ছড়িয়ে-ছিটিয়ে কাটা হাত-পা! ফিঙ্গারপ্রিন্টে মিললো নরসিংদীর ঠিকানা

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: রাজধানীর গুলিস্তান এলাকায় সড়ক থেকে বিচ্ছিন্ন দুই হাত ও একটি পা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে পুলিশ নিশ্চিত করেছে, এগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়

পুলিশ জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত প্রায় দুইটার দিকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। পরদিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার করা হয় দুটি কাটা হাত। ঘটনাস্থল ছিল বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকা এবং স্কাউট ভবনের সামনের সড়ক।

পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান জানান, উদ্ধার হওয়া হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদীর শিবপুরে।

উদ্ধার হওয়া দেহাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে। ঘটনার পেছনে কী কারণ, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *