গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ জাতীয় ছাত্রশক্তির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি নরসিংদী জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নরসিংদী সরকারি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা এনসিপি–এর সংগ্রামী আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নরসিংদী জেলা শাখার আহ্বায়ক ফাহিম ভুইয়া রাজ। এছাড়াও জেলা ছাত্রশক্তির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, সংগঠনের দায়িত্বশীল ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠালগ্ন থেকে আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ছাত্রসমাজের অধিকার আদায় ও ন্যায়ের পক্ষে জাতীয় ছাত্রশক্তি অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার ভূমিকা পালন করবে।
দোয়া ও ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

