গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসাইন বকুল–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরসিংদী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম। তিনি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন সরদার শাখাওয়াত হোসাইন বকুলের সঙ্গে।
নির্বাচনে কড়া লড়াই হলেও সাম্প্রতিক এই সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক ভিন্নতা পাশে রেখে মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বেলাব–মনোহরদীবাসীর পক্ষ থেকে দেশের স্বাস্থ্যখাতে চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা এবং মন্ত্রীর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে সৌজন্য ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখার এই বার্তা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

