5169
Loading ...

ডিবির জালে ১১ মামলার আসামি, উদ্ধার ৪ গ্রাম হেরোইন

মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানটি বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে টংগীবাড়ী থানার মাঝিবাড়ি এলাকায় সবুজ মাঝির কাঠের দোকানের সামনে পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সাগর ওরফে শাকিল মাঝি (৪৩) ও মোঃ আবু বক্কর হৃদয় (৩২)। তাদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা। পুলিশ জানায়, শাকিল মাঝির বিরুদ্ধে পূর্বে ১১টি মাদক মামলা রয়েছে।

মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *