মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজদিখান থানা পুলিশ পৃথক চারটি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশক্রমে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা ৫ মিনিটে সিরাজদিখান থানার একটি দল চিত্রকোট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় গ্রেপ্তার করা হয় ৪ মামলার ওয়ারেন্টভুক্ত মোঃ সালাউদ্দিন ওরফে বিয়ার সালাউদ্দিনকে (পিতা: রশিদ মিয়া), যিনি চিত্রকোট এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক মামলা, ঋণ অপরিশোধ সংক্রান্ত মামলা এবং নারী ও শিশু নির্যাতনসহ মোট চারটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের পর আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

