5169
Loading ...

জামালপুরে পাঁচটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরের বিভিন্ন বিপণি বিতান ও দ্রব্য সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহর যৌথ নেতৃত্বে পৌর শহরের বকুলতলা মোড় থেকে অভিযান শুরু হয়। অভিযানে দেশি পোশাককে বিদেশি পোশাক হিসেবে বিক্রির অভিযোগে বিপণি বিতান এমব্রেলাকে ১০ হাজার, সেলফকে ২ হাজার এবং মনেরেখো বস্ত্রালয়কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর রানীগঞ্জ বাজারের বিভিন্ন দ্রব্যসামগ্রীর দোকান পরিদর্শন ও নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে একটি দোকানে নকল পানীয় পণ্য পাওয়ায় ২ হাজার টাকা এবং আরেকটি দোকানে নিষিদ্ধ হাইকো কোম্পানির কেওড়া জল পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, “পবিত্র রমজানকে কেন্দ্র করে বাজারে নিয়মিত তদারকি চালাচ্ছি। আসন্ন ঈদুল ফিতরের আগে কিছু প্রতিষ্ঠান দেশি পোশাককে বিদেশি পোশাক হিসেবে বিক্রি করছে। এজন্য তিনটি বিপণি বিতানকে ১৫ হাজার টাকা এবং দুটি মুদি ও হলুদের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *