5169
Loading ...

বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নে নজরুল ইসলাম লিচু ফের আলোচনায়

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে দেশব্যাপী। বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নেও এ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনী সম্ভাবনা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের নাম ও ছবি শেয়ার করে শুভেচ্ছা জানানো হচ্ছে।

এর ধারাবাহিকতায় নিলক্ষিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নজরুল ইসলাম লিচু। তিনি ইতিমধ্যেই তিনবার ইউপি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, ২০২৪ সালের ২৭ জুলাই নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন হওয়ার কথা ছিল এবং চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন নজরুল ইসলাম লিচু। প্রাথমিক জরিপ ও প্রচারণায় তিনি এগিয়ে থাকলেও শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নির্বাচনের কার্যক্রম স্থগিত হয়ে যায়।

নির্বাচনের প্রস্তুতিতে দিনরাত পরিশ্রম করা নজরুল ইসলাম লিচু স্থানীয় ইউনিয়নের প্রায় প্রতিটি ভোটারের দরজায় গিয়েছিলেন। তবে নির্বাচন স্থগিত হওয়ার পরও তিনি হতাশ হননি। সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও নতুন আশা নিয়ে তিনি আবার নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা প্রকাশ করেছেন।

নিজের অবস্থান ব্যাখ্যা করে নজরুল ইসলাম লিচু বলেন, “আমি জীবনের অধিকাংশ সময় জনগণের সেবা করেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সুযোগ পেলেই শাসক নয়, সেবক হয়ে তাদের পাশে থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *