শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচংয়ে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন English Knowledge Holders Baniyachong-এর নির্বাহী কমিটি ২০২৬ পুনর্গঠন করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সময় এখন দক্ষতা অর্জন, আত্মনির্ভরতা ও নেতৃত্ব তৈরির। বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে যে কোনো বিষয়ে পারদর্শিতা অর্জন জরুরি বলেও তারা উল্লেখ করেন। এ লক্ষ্যকে সামনে রেখে আগামী এক বছরে নিয়মিত সভা, সেমিনার ও বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
নবগঠিত কমিটি ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সংগঠন পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছে। তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি বানিয়াচংয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
নির্বাহী কমিটি ২০২৬:
সভাপতি: তানভীর হোসেন অনিক
সহ-সভাপতি: মেহেদী হাসান পুলক
সাধারণ সম্পাদক: আব্দুল মুহিত আকিব
যুগ্ম সম্পাদক:
নুসরাত জাহান দিনা
আব্দুল হক মাহিন
সাংগঠনিক সম্পাদক:
অন্তর আহমেদ
মাইশা তাসনিম চাঁদনী
মো: শাহ আলম
শাহরিয়ার খান নাফিজ
কোষাধ্যক্ষ: আফিফ শাহরিয়ার
সহ-কোষাধ্যক্ষ: নিলয় দেব
অ্যাডমিন:
পায়েল রানী দেব
স্বপ্নীল দেব সুজয়
সাদিয়া ইসলাম
মেহজাবিন রহমান মাইশা
উপদেষ্টা: মো: বায়েজিদ হোসাইন
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শুধু একটি সংগঠন নয়, বরং একটি শিক্ষাবান্ধব আন্দোলন। নতুন কমিটির পক্ষ থেকে সচেতন মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। শিক্ষা, দক্ষতা ও নেতৃত্ব—এই তিন শক্তিকে সামনে রেখে সংগঠনটি উন্নয়ন ও সাফল্যের পথে এগিয়ে যাবে বলে জানানো হয়।

