5169
Loading ...

মুন্সিগঞ্জে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে দুধ-ডিম-মুরগি বিক্রি শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে নিম্ন আয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মুন্সীগঞ্জে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

কর্মসূচির আওতায় সাধারণ ক্রেতারা বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারছেন। প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতি ডজন ডিম ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত স্থানে সুলভ মূল্যে ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগিও বিক্রি হচ্ছে।

জেলা প্রশাসন জানায়, রমজান মাসে সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণ ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো রমজান মাসজুড়ে কর্মসূচিটি চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *