গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেলে শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের পক্ষে ইটাখোলা রূপনগর শপিংমল সেন্টারের সামনে এক বিশাল জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে জনসভার প্রস্তুতি ও মঞ্চ নির্মাণ কাজ পরিদর্শন করেন পুটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও শিবপুর উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদ, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও পুটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল খন্দকার, পুটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: ফোরকান আহমেদ, পুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনসভার মাধ্যমে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানাবেন

