শেখ আব্দুল্লাহ আল মামুন
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
চৌগাছা যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে, ১৪ অক্টোবর ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৪ টায় এক বর্ণাঢ্য ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলা পরিচালনা করেন শেখ ইমন, হাসিব, খালিদ, জাহিদ, নাইম, আদনান ও ইউসুফ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা ছাএদলের আহ্বায়ক শেখ রিজভী আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা ছাএদলের সদস্য সচিব- আবির হোসেন সহ রায়হান হোসেন, রুবেল, শিমুল, আব্দুল্লাহ, আকাশ,মারুফ, রিপন ও জুয়েল।
প্রধান অতিথি শেখ রিজভী আহাম্মেদ তাঁর বক্তব্যে বলেন,
“যে সময় দেশের যুব সমাজ মাদক ও অনলাইন জুয়ার মতো ধ্বংসাত্মক আসক্তিতে জড়িয়ে পড়ছে, সেই সময়ে খেলাধুলা এমন এক ইতিবাচক মাধ্যম যা তরুণদের শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলে। এ ধরনের উদ্যোগ সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।”
তিনি আরও বলেন,
“সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজ যদি খেলাধুলায় যুক্ত হয়, তবে অপরাধ, মাদক ও সামাজিক অবক্ষয় অনেকাংশে কমে যাবে।”
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিল চৌগাছা যুব উন্নয়ন ক্লাবের সদস্যরা

