মো.আনোয়ার,ঢাকা কলেজ প্রতিনিধি
‘শীতার্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াই’—এই মানবিক স্লোগানকে সামনে রেখে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা।
১৭ নভেম্বর ২০২৫, রবিবার কলেজের আবাসিক হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতের শুরুতেই অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা যাতে ঠাণ্ডাজনিত দুর্ভোগে না পড়েন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই প্রতিবছর তারা শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। শিক্ষার্থীদের প্রতি সহযোগিতা এবং একতার বার্তা ছড়িয়ে দিতে এমন কর্মসূচির গুরুত্ব আরও বেশি বলে মন্তব্য করেন বক্তারা।
শীতবস্ত্র গ্রহণ করা আবাসিক শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে প্রশংসা করে বলেন, শীত মৌসুমে এমন সহযোগিতা তাদের জন্য বিশেষ সহায়তা হয়ে দাঁড়ায়।
আয়োজকরা জানিয়েছেন, সামনে আরও বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে

