5169
Loading ...

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেখ আব্দুল্লাহ আল মামুন,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি,

দেশজুড়ে লাইসেন্সধারী কুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত এবং খুচরা সার ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা বন্ধের প্রতিবাদে মানবন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৭ অক্টোবর সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। মাববন্ধনে বক্তারা বলেন, সরকারের সিদ্ধান্তে হতাশ হয়েছে দেশের ৪৪ হাজার খুচরা সার বিক্রেতারা। দীর্ধদিনের জীবিকা নির্ভর খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে এই ৪৪ হাজার পরিবার পথে বসে যাবে। ক্ষতি হবে দেশের কৃষি ভিত্তিক অর্থনীতির। তারা অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের সভাপতি সাফায়েত আহমেদ সোহান, রানা, রাজু, নির্মল, সিরাজুল ও আতিকুল ইসলাম। স্মারকলিপিতে খুচরা সার বিক্রেতারা তাদের সনদ স্থগিত এবং পৃষ্ঠপোষকতা বন্ধের প্রতিবাদ জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *