মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক জমকালো ক্রিকেট খেলার আয়োজন করা হয়। উক্ত খেলার আয়োজন করে এবিএফসি ক্লাব (ABFC Club)।
খেলাটি বিকেল ৩টা থেকে শুরু হয় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন নিউজ টাইম বিডি ২৪-এর অভয়নগর প্রতিনিধি, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য তারা আয়োজকদের প্রতি আহ্বান জানান।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিকভাবে আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয় বলে আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেন

