5169
Loading ...

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

ববি প্রতিনিধি:

আজ ১৫ ডিসেম্বর সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের বর্তমান কমিটির বিদায়, নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের শিক্ষকবৃন্দসহ বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আলোচনা পর্বে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধির প্রয়োজনীয়তা ও জিআইএস (জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম) বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে মোট ২০ জন বিজয়ীকে ক্রেস্ট ও সার্টিফিকেট এবং ৩০ জন অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়। পরে অতিথি ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *