5169
Loading ...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিনামূল্যে কুরআন বিতরণ

ববি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “এক শিক্ষার্থী এক কুরআন” প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পে ১৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে কোরআন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে কাজ করছে উচ্ছ্বাস।

তিন দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা বিনামূল্যে পেতে যাচ্ছেন অর্থসহ কুরআন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ছাত্রশিবিরের “এক শিক্ষার্থী এক কুরআন” কর্মসূচি-২০২৫ এর অস্থায়ী বুথ স্থাপন কপ্রা হয়েছে। অনলাইনে গুগল ফর্ম ও বুথে অফলাইনেও রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২ দিন আগে সোমবার সকাল ১১:০০ ঘটিকায় এই কর্মসূচির শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, এই কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ৩ দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনেই আনুমানিক চারশত জন শিক্ষার্থী অনলাইনে ও সরাসরি বুথে এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্রশিবির বরাবরের মত ক্যাম্পাসে যে ইতিবাচক রাজনীতি করে আসছে, তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ কর্মসূচি আয়োজিত। প্রতি শিক্ষার্থীকে কুরআন প্রদানের মাধ্যমে তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের চলমান বিনামূল্যে কুরআন বিতরণ কর্মসূচি “এক শিক্ষার্থী এক কুরআন” ২০২৫ এর বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। তারা মনে করছেন, ১৫০০ শিক্ষার্থীকে কুরআন প্রদানের বিষয়টি সত্যিই কঠিন কাজ। শিবিরের এই ধরণের কর্মসূচির প্রশংসা করেন তারা।

আয়োজনের তিন দিন ব্যাপি চলমান রেজিস্ট্রেশন বুথে অনেক শিক্ষার্থীর আনাগোনা দেখা যায়। শিক্ষার্থীরা আশা করেন, ক্যাম্পাসে ভালো কাজের প্রতিযোগিতা হোক এবং ভালো কাজের মাধ্যমেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *