শেখ আব্দুল্লাহ আল মামুন
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আত্মদান ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার অস্থায়ী কার্যালয়ে “ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের সনামধন্য দুটি প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করেন। উপস্থিত ছিলেন ডাঃ আকাশ কবির দাশ (এমবিবিএস, পিজিটি–মেডিসিন), মেডিকেল অফিসার, নার্গিস মেমোরিয়াল হাসপাতাল, খুলনা এবং ডাঃ রাজু আহামেদ (এমবিবিএস–কেএমসি), ডি-কার্ড ট্রেইনি (কার্ডিওলজি), বিএমইউ মেডিকেল অফিসার, পিজি হাসপাতাল, ঢাকা।
অনুষ্ঠানে আত্মদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহবুব হাসান বলেন,
“মহান বিজয় দিবস আমাদের ত্যাগ, মানবতা ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। সেই শিক্ষা ধারণ করেই আত্মদান ফাউন্ডেশন বাংলাদেশ সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছে। বিনামূল্যে চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার—এই বিশ্বাস থেকেই আমাদের এই আয়োজন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রি মেডিকেল ক্যাম্প উপ-কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মেহেদী বাবু এবং সদস্য মেহেদী বাচ্চু, তৌহিদুল টুটুল, আল-মামুন রাজিনসহ আত্মদান ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আত্মদান ফাউন্ডেশনের সভাপতি মুকেশ বাবু। তিনি বলেন, ভবিষ্যতেও আত্মদান ফাউন্ডেশন বাংলাদেশ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং একটি আদর্শ সমাজ বিনির্মাণে সকলে মিলে কাজ করবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন

