5169
Loading ...

পূবাইলে তাজ কিডস জোন রেস্টুরেন্ট এন্ড পাটি সেন্টারের শুভ উদ্বোধন

রবিউল আলম পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২নং ওয়ার্ড কামারগাঁও যাত্রা শুরু করলো একটি নতুন তাজ কিডস জোন রেস্টুরেন্ট এন্ড পাটি সেন্টার।জাতীয় মানের এ রেস্টুরেন্ট ভোজন রসিকদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশাবাদী রেস্টুরেন্টটির মালিক নুরুদ্দিন মিয়া ।

রেস্টুরেন্টের মালিক মো. নুর উদ্দিন বলেন,নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে তাজ কিডস জোন রেস্টুরেন্ট এন্ড পাটি সেন্টারের শুভযাত্রা শুরু হলো। , থাই, চাইনিজ ও ইন্ডিয়ান খাবারের আয়োজন থাকছে রেস্টুরেন্টটিতে। থাকছে হরেক রকমের কফি, জুস ও ফাস্টফুড। বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলা সামগ্রী।  মনোরম পরিবেশে ন্যায্য দামে সেরা মানের খাবার পরিবেশনের পাশাপাশি এখানে থাকছে কিডস জোন। রয়েছে ভিআইপি কনফারেন্স রুম। খাবারের মান ও পরিবেশ বজায় রেখে জীবানুমুক্ত পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার সরবরাহে আমাদের রয়েছে একঝাঁক তরুণ কর্মী। গ্রাহকের চাহিদা অনুযায়ী পার্সেল সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্যোক্তা নুর উদ্দিন আরও জানান, আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন, যারা প্রতিদিন পুষ্টিকর খাবার পেতে হিমশিম খাচ্ছেন। সবার জন্য স্বল্পমূল্যে মানসম্মত খাবার সরবরাহের মাধ্যমে এলাকায় মানুষের খাদ্য চাহিদা মেটাতে সহায়তা করতে চাই।

রেস্টুরেন্টে চাইনিজ থেকে শুরু করে ভাত, ডাল, মাছ, গরুর কালা ভূনা হাঁসের মাংস ও সবজি সহ বিভিন্ন পদ সল্পমূল্যে পাওয়া যাবে। এর ফলে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র—ছাত্রী ও মধ্যবিত্তরা সাশ্রয়ী মূল্যে খাবারের সুবিধা পাবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৫নভেম্বর) বিকেলে এক মিলাদ মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় এলাকার গন্যমান্যব্যাক্তি কামারগাঁও মসজিদের ইমাম,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ীবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *