5169
Loading ...

পূবাইলে শাটডাউন কর্মসূচির প্রতিবাদে ৩৯ নং ওয়ার্ড বিএনপি’র বিক্ষোভ মিছিল

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

সারাদেশে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ হাসিনা সরকারের ডাকা ১৬ ও ১৭ নভেম্বর শাটডাউন কর্মসূচির প্রতিবাদে গাজীপুরের পূবাইলে বিক্ষোভ মিছিল করেছে পূবাইল থানা ৩৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার রাতে পূবাইল থানা বিএনপি এর দপ্তর সম্পাদক আল-আমিনের নেতৃত্তে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পূবাইলের নিমতলা এলাকা থেকে শুরু হয়ে হায়দরাবাদ চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিএনপির নেতা আল-আমিন বলেন, গত ১৭ বছর ধরে নির্যাতন, জেল-জুলুম, হামলা-মামলা ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের মাধ্যমে দেশকে অচল করে দিয়েছে আওয়ামী লীগ। এখন সময় এসেছে জনগণকে সঙ্গে নিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।

শ্রমিক দলের নেতা আব্দুস সালাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তবে তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করলে তার জবাব রাস্তায় দেওয়া হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড বি এন পি সভাপতি আমির হোসেন,পূবাইল থানা শ্রমিক দল সভাপতি ও ৩৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম , ৩৯ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি জয়নাল আবেদিন, ৩৯ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি সাঈদ মোল্লা , ৩৯ নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি শাহা আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের পূবাইল থানা আহবায়ক সদস্য সাত্তার ,সেচ্ছাসেবক দল নেতা বিল্লাল প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *