5169
Loading ...

জাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাম্পেইন

মো. ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ফ্রি ক্যাম্পেইন চলছে। গতকাল, মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নতুন এটিএম বুথের উদ্বোধনের মাধ্যমে পূবালী ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এই উদ্বোধনী আয়োজনের ধারাবাহিকতায় ব্যাংকের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যা চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত।

ক্যাম্পেইনের আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে একাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন, পাশাপাশি ফ্রি ডেবিট কার্ড বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের ব্যাংকিং বিষয়ে সচেতনতা ও আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে পূবালী ব্যাংকের পক্ষ থেকে লিফলেট বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *