5169
Loading ...

সুপ্রিম কোর্টে খালাসের রায়ে পাটকেলঘাটায় বিএনপির আনন্দ মিছিল

জনাব হাবিবুল ইসলাম হাবিবের মুক্তিতে উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মীরা

শেখ আব্দুল্লাহ আল মামুন
সাতক্ষীরা জেলা প্রতিনিধি

আজ ২২ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরার পাটকেলঘাটায় অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত আনন্দ মিছিল—কারণ, দক্ষিণ জনপদের মানবিক নেতা, বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা–১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব সুপ্রিম কোর্টে বেকসুর খালাস পেয়েছেন।

দীর্ঘ চার বছরের কারাভোগ শেষে এই খালাসের রায় ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
পাটকেলঘাটা থানার বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সন্ধ্যায় মিছিল নিয়ে স্থানীয় পাঁচরাস্তার মোড়ে সমবেত হন।

মিছিলটি পাটকেলঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বি এনপির সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা , সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ.রকিব,সাংগঠনিক সম্পাদক- ইউনুস আলি,সহ- সাংগঠনিক সম্পাদক ডা.মামুন,কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আ.মালেক,সাধারণ সম্পাদক -প্রভাষক রবিউল ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আলি, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব-মন্টু,যুগ্ন আহ্বায়ক আনিস,তালা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক -মুহিত, থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহাম্মেদ, সদস্য সচিব আবির হোসেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের অসংখ্য নেতাকর্মী।

নেতাকর্মীরা সত্য ও ন্যায়ের জয় হোক, হাবিব ভাই জিন্দাবাদ” শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
আনন্দ মিছিলে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

সভায় বক্তারা বলেন —
“আজকের এই রায় অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। মানবিক নেতা হাবিবুল ইসলাম হাবিবের মুক্তি দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন।”

পাটকেলঘাটার সর্বস্তরের মানুষ ও বিএনপি পরিবার এই রায়কে “ন্যায়ের ঐতিহাসিক জয়” হিসেবে বরণ করে নিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *