শেখ আব্দুল্লাহ আল মামুন,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
“ভালো মানুষ-ভালো কাজ, দুইটাই কল্যাণময়”—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে, ১৩ ই অক্টোবর ২০২৫, রোজ -সোমবার সন্ধা ৭ টার সময় আত্মদান ফাউন্ডেশন উন্মোচন করলো তাদের অফিসিয়াল নতুন লোগো। নতুন এই প্রতীকের মাধ্যমে সংগঠনটি মানবতার সেবা ও সমাজে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকারকে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে চায়।
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুকেশ বাবু, সাধারণ সম্পাদকসহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের সদস্যরা।
সভাপতি মুকেশ বাবু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
“আত্মদান ফাউন্ডেশনের এই নতুন লোগো আমাদের হৃদয়ের প্রতিফলন। এটি শুধু একটি প্রতীক নয়, বরং মানবতার সেবায় আমাদের দায়বদ্ধতার প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি—ভালো মানুষ ও ভালো কাজই সমাজে আলোর পথ দেখাতে পারে। জাত, বর্ণ, ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই। জয় হোক বিশ্ব মানবতার।”
আত্মদান ফাউন্ডেশন ২০২৩ সাল থেকে সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, যার মূল লক্ষ্য—মানবতার জয় এবং সেবার মাধ্যমে প্রকৃত আত্মদানের বাস্তবায়ন

