5169
Loading ...

পাটকেলঘাটায় ছাত্রদলের উদ্যোগে আহ্বায়ক রিজভী আহাম্মেদের জন্মদিন উদযাপন

ছাত্র রাজনীতিতে নিবেদিত প্রাণ এই তরুণ নেতার জন্মদিনে এক হৃদয়গ্রাহী আয়োজন

শেখ আব্দুল্লাহ আল মামুন
সাতক্ষীরা জেলা প্রতিনিধি,

১৫ অক্টোবর ২০২৫, বুধবার সন্ধ্যা ৮টায় পাটকেলঘাটা বিএনপির দলীয় কার্যালয়ে পাটকেলঘাটা থানা ছাত্রদলের উদ্যোগে আহ্বায়ক শেখ রিজভী আহাম্মেদ-এর জন্মদিন উদযাপন করা হয়। আনন্দঘন পরিবেশে কেক কেটে দিনটি পালন করেন ছাত্রদল নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা আওতাধীন সকল ইউনিটের ছাত্রদল নেতাকর্মীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছাঃ মিলি খাতুন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি. এম. আবু মুহিত, এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্ত।

এ সময় বক্তারা আহ্বায়ক রিজভী আহাম্মেদের ছাত্র রাজনীতিতে অবদান, সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য এবং আহ্বায়ক রিজভী আহাম্মেদের দীর্ঘায়ু কামনা করা হয়।

নিজ বক্তব্যে আহ্বায়ক শেখ রিজভী আহাম্মেদ বলেন:

“ছাত্রদল আমার পরিবারের মতো। আজকের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
আমি সবসময় চেষ্টা করব ছাত্রদলের প্রতিটি কর্মীকে সঙ্গে নিয়ে আদর্শ ও সাহসের রাজনীতি করতে।
আমাদের লক্ষ্য গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা—এ পথ থেকে আমরা কখনো পিছু হটব না।”

আয়োজনটি ছাত্রদলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং পাটকেলঘাটা অঞ্চলে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *