আজ নরসিংদী জেলা সদরের একটি হিডেন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পালন করা হলো গৌরব সাহার জন্মদিন। হিডেন সাইবার এক্সপার্টস দলের সদস্যরা একসঙ্গে উপস্থিত হয়ে আনন্দঘন পরিবেশে তার জন্মদিন উদযাপন করেন।
গৌরব সাহা বর্তমানে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন সাংবাদিক হিসেবে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংগঠন ও গণমাধ্যম উভয়ক্ষেত্রে তার ইতিবাচক ভূমিকা ও সক্রিয় অংশগ্রহণের কথা উপস্থিত সবাই প্রশংসার সঙ্গে তুলে ধরেন।
উদযাপন অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়সহ গৌরব সাহার ভবিষ্যৎ সাফল্য, সুস্থতা এবং সাংবাদিকতার পথচলায় আরও অগ্রগতি কামনা করেন হিডেন সাইবার এক্সপার্টসের সদস্যরা। তাদের মতে, গৌরব সাহা একজন উদ্যমী ও কর্মঠ তরুণ, যিনি সামাজিক, সাংগঠনিক এবং সাংবাদিকতায় সমানভাবে অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আশা ব্যক্ত করেন

