5169
Loading ...

ঝালকাঠিতে চিরকুট লিখে যুবকের আ/ত্ম/হ/ত্যা

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের বিকনা এলাকার একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ২৩ সেপ্টেম্বর রাতে তিনি নিজ কক্ষে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন।নিহত পলাশ বরিশালের মুলাদী উপজেলার তেরোচড় গ্রামের সুধীর সূত্রধরের ছেলে। তিনি ফ্রেস টিস্যু কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। তিন মাস আগে তিনি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়েকে বিয়ে করেন।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে। স্থানীয়রা জানান, জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের রেখে যাওয়া চিরকুটে ব্যক্তিগত দুর্দশা ও আত্মহত্যার সিদ্ধান্তের কথা উল্লেখ ছিল।ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *