জামাল হোসেন তারেক – কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বাদ জুমা আমতলা বাজারস্থ সংগঠনের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল খালিক খোকা সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিজন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছের চারা বিতরণ করলেই হবে না, সেগুলো রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তারা সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাখি মিয়া, ছকাই মিয়া, ফজলু মিয়া ও জুবেল মিয়া।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রায় ত্রিশটিরও বেশি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

