5169
Loading ...

নরসিংদীতে স্বর্ণ ও টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও তরুণ; খুঁজে দিলে পুরস্কার ঘোষণা !

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে ২ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকা ও দুটি মোবাইল ফোনসহ এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন এক তরুণ। এ ঘটনায় স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং তাদের সন্ধান দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
জানা যায়, ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর বেলাব থানা এলাকার বাসিন্দা সদ্য দেশফেরত প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রীকে নিয়ে উধাও হন শিবপুর উপজেলার আশ্রাফপুর গ্রামের বাসিন্দা আহাদুর রহমান (১৮) নামের এক তরুণ। যাওয়ার সময় তারা সঙ্গে নিয়ে যান প্রায় ২ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকা, দুটি মোবাইল ফোন ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র।
ভুক্তভোগী স্বামী জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, “আমি দীর্ঘদিন প্রবাসে কষ্ট করে উপার্জন করা টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বাসায় রেখেছিলাম। আমার স্ত্রী সেগুলো নিয়ে আহাদুর রহমানের সঙ্গে চলে গেছে। তাদের কারো সাথেই এখন ফোনে যোগাযোগ করা যাচ্ছে না।
তিনি আরও জানান, “আমাদের ৫ বছরের একটি ছেলে রয়েছে। তাকে বাড়িতে রেখেই তার মা ওই ছেলের সঙ্গে চলে গেছে। বিষয়টি নিয়ে আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
জসিম উদ্দিন বলেন, কেউ যদি ওই তরুণ ও তার স্ত্রীর সন্ধান দিতে পারেন, তাহলে তাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *