গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে একাধিক অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাধবদীর বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে মোট ১১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অবৈধ সংযোগ নেওয়ার দায়ে সংশ্লিষ্টদের কাছ থেকে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সাধারণ জনগণকে দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

