5169
Loading ...

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির চক্কর: ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযানে মোট ৮০ কেজি ভারতীয় জিরা, ৮০টি স্বর্ণকাতান শাড়ি এবং ৪৮ পিস প্যান্ট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ৬ মার্চ দুপুরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের টহলদল ভুরুঙ্গামারীর শিংঝাড় ও নাগেশ্বরীর রামখানা সীমান্তে অভিযান চালিয়ে এই মালামাল জব্দ করে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়া স্পর্শকাতর সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *