5169
Loading ...

মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, ৪ ট্রলি ও ৫ ব্যাটারি জব্দ

মো. হিমেল মিয়া, মনোহরদী, নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলায় নদীর জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার লেবুতলা ইউনিয়নের ভূইয়া বাজার সংলগ্ন নদীর জমিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত ৪টি ট্রলি ও ৫টি ব্যাটারি জব্দ করা হয়।

মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানটি পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। তিনি জানান, নদী ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যেও সচেতনতা সৃষ্টি হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *