মোঃমাসুদ রানা,
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
গজারিয়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মুন্সিগঞ্জের গজারিয়া মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী গোপাল চন্দ্রকে মাদক সহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতি বার বিকাল ৫ঘটিকায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে মাদক বিরোধী চলমান অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গোপাল চন্দ্র রাজবংশী(২৫), পিতা- মৃত মন্টু চন্দ্র রাজবংশী, মাতা: মৃত তুলসি রানী রাজবংশী-স্থায়ী: গ্রাম- লষ্করদি, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ক) ০৮ (আট) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে এজাহার প্রাপ্তি সাপেক্ষে গজারিয়া থানার মামলা নং-০৫, তারিখ: ০৫/০৩/২০২৬ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে।

