নিজস্ব প্রতিবেদক, পলাশবাড়ী:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় বিয়ের দাবিতে এক স্কুলছাত্রী তার প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। কিশোরী সাফ জানিয়েছেন, বিয়ে না হলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর এবং বিয়ের কথা ওঠার সময় প্রেমিক ও তার পরিবার তাকে গ্রহণে অস্বীকৃতি জানায়। কোনো উপায় না পেয়ে কিশোরী প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।
বর্তমানে বাড়িটির আশেপাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। অনশনরত স্কুলছাত্রী সংবাদকর্মীদের বলেন, “আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সে আমাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করার চেষ্টা করছে। আমি আমার অধিকার আদায়ের জন্য এখানে এসেছি। যদি আমাদের বিয়ে না দেওয়া হয়, তবে আমি এখান থেকে জীবিত ফিরব না। প্রয়োজনে আত্মহত্যার পথ বেছে নেব।”
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে প্রেমিক পলাতক রয়েছেন। প্রেমিকের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

