5169
Loading ...

মুন্সিগঞ্জে চুরির অভিযোগ এনে গণপিটুনিতে বেদেপল্লীর দুই যুবককে হত্যা, গ্রেপ্তার ৩

মোঃমাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার ভোররাত তিনটার দিকে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করলে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে লৌহজং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত দুজন হলেন- স্থানীয় গোয়ালিমান্দ্রা এলাকার বেদেপল্লীর ফরহাদ মিয়ার পুত্র সাগর (৩০) ও মো. শহিদুলের পুত্র ছানারুল (৩০)।

স্থানীয়দের দাবি, গত দুই সপ্তাহ আগে একই ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুজন জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। ভোরে কমিউনিটি ক্লিনিকে চুরি করতে গেলে তাঁদের হাতেনাতে ধরা হয় বলে দাবি স্থানীয়দের।

এ ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারে এলাকাতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *