5169
Loading ...

যমুনা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে দেওয়ানগঞ্জে দুই জনকে কারাদণ্ড

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আটক দুইজনকে কারাদন্ড ও অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার চিকাজানী ইউনিয়নের মাটিয়াখোলা হাজারিয়া এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এ সাজা প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, হাজারিয়া এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এসময় বালু আনলোড করা অবস্থায় ২ টি বলগেট জব্দ এবং দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাদের তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বলেন – অভিযান চলাকালীন দুই টি বলগেট জব্দ ও দুই জনকে আটক করা হয়েছে। পরে তাদের এক জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড এবং অপর এক জনকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *