5169
Loading ...

তাড়াইলে খেজুরসহ ফলের দোকানে অভিযান, এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিম

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে খেজুরসহ ফলের দোকানে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। এ সময় তাড়াইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

অভিযানকালে মূল্যতালিকা হালনাগাদ প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ফলের দোকানের মালিক মাইজুল ইসলামকে
মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকারনামা নেওয়া হয়।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মার্কেট মনিটরিংয়ের অংশ হিসেবে এ বিশেষ তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মৌসুমভিত্তিক ফল বিশেষ করে খেজুরসহ অন্যান্য ফলের মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে খেজুরের বক্সের উপর খেজুরের নাম এবং মূল্য ট্যাগ হিসেবে সংযুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার কারণে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তা প্রেরক
রুহুল আমিন
তাড়াইল, কিশোরগঞ্জ।
তারিখ:০১-০৩-২০২৬ খ্রি.
০১৭১০-৪০৪০১২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *