5169
Loading ...

একুশের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা

টাঙ্গাইল প্রতিনিধি: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এর আগে রাত ১১টা ৫০ মিনিটে তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরের মধ্য দিয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর প্রতিমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান। এ সময় জেলা প্রশাসক শরীফা হক উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শামসুল আলম সরকার পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এর আগে সন্ধ্যা থেকে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ত্রিবেণীর উদ্যোগে দেশাত্মবোধক গান পরিবেশন এবং শহীদ মিনার প্রাঙ্গণে আলপনা অঙ্কনের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *