মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাত ১২টা ১ মিনিটে তিনি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। পরে তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র পরিবারের পক্ষ থেকেও তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুনরায় শ্রদ্ধা নিবেদন করা হয়।

